September 5, 2026, 5:52 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বহুমাত্রিক প্রতিভা কাজী শাহেদ আহমেদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার পথিকৃৎ : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, ইউল্যাব ও জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায়  রাজধানীর একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে এই কর্মবীরের শেষ নিঃশ্বাস ত্যাগ সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্প্রচারমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘খবরের কাগজ’ ও ‘আজকের কাগজ’-এর প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ ছিলেন দেশের সংবাদপত্র জগতে আধুনিকতার অন্যতম পথিকৃৎ। দেশে প্রথম অর্গানিক চা বাগান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও জেমকন গ্রুপ প্রতিষ্ঠা করে এবং ১৯৭৫ সাল থেকে এ যাবৎ আবাহনী ক্লাব পরিচালনা করে তিনি দেশের শিক্ষা, শিল্প, ক্রীড়ায় যে অবদান রেখেছেন, তা তাকে স্মরণীয় করে রাখবে।
১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণকারী প্রকৌশলী কাজী শাহেদ আহমেদ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। ২০১৩ সালে ৭৩ বছর বয়সে প্রথম উপন্যাস ‘ভৈরব’ এবং এরপর ‘পাশা’, ‘দাঁতে কাটা পেনসিল’, ‘অপেক্ষা’ উপন্যাসত্রয় ও আত্মজীবনী ‘জীবনের শিলালিপি’ রচনা করেন তিনি। ‘ভৈরব’ ইংরেজিতে অনূদিত হয়েছে।
কাজী শাহেদ আহমেদের তিন ছেলে কাজী নাবিল আহমেদ, কাজী ইনাম আহমেদ ও কাজী আনিস আহমেদ পিতার মতোই ক্রীড়া সংগঠক, সমাজ গবেষক ও শিক্ষা-সংস্কৃতি অনুরাগী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page