September 7, 2026, 11:49 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশর শান্তিরক্ষী নিয়ে বিবৃতিতে শংকা নেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বশান্তি রক্ষায় সুনামের সঙ্গে কাজ করছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী। ব্যক্তিবিশেষ কিংবা নির্দিষ্ট কোনো সংস্থার বিবৃতিতে তাই শঙ্কার কিছু নেই। শান্তিমিশনে কতোটা ঝুঁকি নিয়ে কাজ করেন বাঙালি সেনারা, এবিষয়ে পুরোপুরি অবগত জাতিসংঘ। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতির প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী।

দেশ স্বাধীনের পর ১৯৮৮ সালে প্রথমবারের মতো জাতিসংঘ মিশনে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী। এরপর থেকেই একেকটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় শান্তি ফেরাতে ডাক এসেছে এদেশের সেনা, নৌ, বিমানবাহিনী আর পুলিশ সদস্যদের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ দেশটির প্রেসিডেন্ট বাইডেন বরাবর চিঠি দেয়। যেখানে শান্তি মিশনে বাংলাদেশী সেনাদের অংশগ্রহণের ব্যাপারে প্রশ্ন তোলা হয়। অথচ যুদ্ধবিধ্বস্ত এলাকায় জীবনবাজি রেখে কাজ করায় দ্যাগ হ্যামারশোল্ড পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত এদেশের শান্তিরক্ষীরা।

মেজর জেনারেল (অব.) নাইম আশফাক চৌধুরী বলেন, “৩৫ বছরে আমরা বিশ্বের নাম্বার ওয়ান হয়েছি। জাতিসংঘের সকলকিছুই রেকর্ডেড। মানে আপনি বললেও জানবে, না বললেও জানবে। একেক দেশের একক মিশনের একেক রকমের অভিজ্ঞতা আমাদের হয়েছে। এই অভিজ্ঞতা দিয়ে আমাদের অর্গানাইজেশন এবং ইনস্টিটিউশনাল অনেক কিছু তৈরি হয়েছে। আমি মনে করিনা যে ভেঙে পড়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে।”

বিশেষজ্ঞদের অভিমত, জাতিসংঘ জানে বাংলাদেশী সেনারা কতোটা পারঙ্গম। সুতরাং শঙ্কার কিছু নেই। শান্তিরক্ষীদের মনোবল ভাঙতে বিচ্ছিন্নভাবে কেউ কেউ কিছু একটা বলতেই পারে।

মেজর জেনারেল অব. নাইম আশফাক চৌধুরী বলেন, “কোনো বিবৃতির ইম্প্যাক্ট জাতিসংঘে পড়বেই এটা যেমন বলা যাচ্ছেনা আবার একদম পড়বেই না সেটাও বলা যাচ্ছেনা। দেশ হিসেবে আমেরিকা এখনও কিছু বলেনি। অনেকভাবেই আমরা জাতিসংঘের হয়ে অংশগ্রহণ করেছি। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে আমি নিশ্চিত যে, জাতিসংঘ এই বিষয়গুলোকে বিবেচনায় নিবে।”

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page