October 11, 2026, 2:44 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাই করবে ভারত সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ভিসা নীতির আদলে এই যাচাই প্রক্রিয়ায় অন্তত গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হবে। তবে এই নিয়ম মূলত ১৮ থেকে ৬০ বছর বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অপ্রাপ্তবয়স্ক ও প্রবীণ আবেদনকারীরা এ ক্ষেত্রে ছাড় পাবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দেশের স্বার্থ ও নিরাপত্তার কারণে যারা প্রকাশ্যে ভারত-বিরোধী মন্তব্য, পোস্ট বা প্রচারণা চালান, তাদের ভিসা না দেওয়াই যুক্তিসংগত। আগে এ ধরনের যাচাই কেবল কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হতো, তবে এখন থেকে এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর করা হবে।

ভারতের কর্মকর্তারা জানান, ধীরে ধীরে ঢাকাসহ খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে সাধারণ ভিসা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। বিশেষ করে মেডিকেল, শিক্ষামূলক ও জরুরি ভিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়া আগে থেকেই চালু ছিল।

ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক রাষ্ট্রদূত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বসে যারা নিয়মিত ভারতবিরোধী বক্তব্য ও সমালোচনায় যুক্ত থাকেন, তাদের শনাক্ত করার কার্যকর মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া যাচাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভারতীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, ধাপে ধাপে এই যাচাই ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল বাড়ানো হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page