April 2, 2026, 1:32 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের উন্নয়ন সত্যিই প্রশংসনীয় : নেপালের সংসদীয় প্রতিনিধি দল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নেপালের সংসদীয় প্রতিনিধি দল।

মঙ্গলবার (৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবন কার্যালয়ে ফেডারেল পার্লামেন্ট অব নেপালের সংসদ সদস্য ড. আরজু রানার নেতৃত্বে নেপালের সংসদীয় প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে সংসদ সদস্য আনিসা নেপালি, বিনিতা কাথায়াত, সুরিয়া কুমারি শ্রেষ্ঠা, রুপা চৌধুরী, প্রকাশ পান্থ, সারদা দেবী ভট্ট ও সিঘাবাহাদুর বিশ্বকর্মা এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন।

এসময় তারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সময় থেকেই নেপাল এ দেশের অকৃত্রিম বন্ধু এবং দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে কোভিড ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনীতি হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নের পাশাপাশি শতভাগ বিদ্যুতায়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও মাতৃত্বকালীন ভাতা প্রদান, পাসপোর্টে মায়ের নাম অন্তর্ভুক্তকরণ, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি, কৃষি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিতে ভর্তুকি প্রদান, দশ টাকায় কৃষকের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা, ডেল্টাপ্ল্যান ২১০০ প্রণয়ন ইত্যাদি সব ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

তিনি বলেন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও নেপালের এভারেস্ট পর্বত নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথভাবে পর্যটন প্যাকেজ তৈরি করলে উভয় দেশ লাভবান হতে পারে। বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপ পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলা, জলবিদ্যুৎ উৎপাদন, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সহিংসতা প্রতিরোধসহ ইত্যাদি বিষয়ে কাজ করতে পারে।

সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মৃতিচারণ করে ড. আরজু রানা বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর। সংসদের মূল ভবন, লাইব্রেরি ইত্যাদি সত্যিই অতুলনীয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের উন্নয়ন সত্যিই প্রশংসনীয়।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page