September 21, 2026, 4:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাছের আঁশ থেকে তৈরি হবে জৈবপ্লাস্টিক। পরিবেশ বান্ধব এ প্লাস্টিক ভেঙে যায় সময়ের সঙ্গে সঙ্গে। হাতে-কলমে পুরো প্রজেক্টসহ তারা নিয়ে এসেছে নিজেদের বানানো প্লাস্টিকও। খুদে মাথায় এমন উদ্ভাবনী চিন্তা প্রদর্শন করে রাজধানীর হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থী অঙ্কিতা হালদার ও সুমাইয়া আহমেদ হয়েছেন ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব’ এর এবারের আসরের সেরাদের সেরা।

সাত বিভাগীয় শহরে অনুষ্ঠিত আঞ্চলিক পর্ব শেষে সম্প্রতি রাজধানীর শিশু একাডেমিতে দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবং বিজ্ঞানভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তার যৌথ আয়োজনে দিনজুড়ে নানা অনুষ্ঠান এবং বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হয় বিজ্ঞান উৎসবের দ্বিতীয় আসর। বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার হিসেবে বই, ট্রফি, মেডেল, সনদ ও বিকাশের পক্ষ থেকে ল্যাপটপ তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ও ছড়াকার আনজীর লিটন, বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, অনুজীব বিজ্ঞানী সেঁজুতি সাহা, উন্মাদ ম্যাগাজিনের সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page