September 28, 2026, 6:44 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানান।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের জন্য ভালো দিন। নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস সম্প্রতি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি কি স্টেট ডিপার্টমেন্ট বা প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানাচ্ছেন?

জবাবে মিলার বলেন, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রপতির ভবনে (অন্তর্বর্তীকালীন সরকারের) শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।

সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো যোগাযোগ হয়েছে কিনা?

জবাবে মুখপাত্র মিলার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ তার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে তার (ইউনূসের) সঙ্গে কথা হয়েছিল কিনা জানি না, তবে তিনি উপস্থিত ছিলেন। তিনি (ইউনূস) মাত্রই শপথ নিয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page