October 7, 2026, 5:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকার প্রয়োজন নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের কোনও ধরনের ভূমিকা নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রবিবার (১১ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।

জাতিসংঘকে কোনও দায়িত্ব দেওয়া হবে কিনা– এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এর কোনও প্রয়োজন নেই। জাতিসংঘকে তখনই দায়িত্ব দেওয়া হয় যখন পরিস্থিতি ভয়ংকর আকার ধারণ করে। তারা কাজ করে যুদ্ধ পরিস্থিতিতে, গৃহযুদ্ধ পরিস্থিতিতে। বাংলাদেশের পরিস্থিতি অনেককাল আগে এরকম ছিল।’

তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করা হচ্ছে এবং অনেক সময় এটি যথেষ্ট হয় না। সেটিকে সার্টিফাই করা লাগে এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা এসে দেখবেন এবং বলবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা আসবে সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিপালন করবে।’

রাজনৈতিক সংলাপ

বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা রাজনৈতিক সংলাপের বিষয়ে বলছেন কিনা প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কখনই কোনও প্রস্তাব দেওয়া হয়নি।

রাজনৈতিক সংলাপের বিষয়ে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনও বৈঠকের অংশ গত ৯-১০ বছরে হইনি এবং আমাকে কেউ বলেনি। আমি নিশ্চিত, নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসতে হবে এ ধরনের প্রস্তাবনা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও নীতি নির্ধারককে কোনও রাষ্ট্রর  কেউ দেননি। নির্বাচনকালিন সরকারে বর্তমান সংবিধানের বাইরে কোনও কাঠামোর ধারে কাছেও কোনও সুপারিশ কেউ করেনি।’

তিনি বলেন, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ এটি নিয়ে কেন বলছেন এটি আমার জানা নেই। কিন্তু আমরা কোনও রাষ্ট্র থেকে বা কোনও আন্তর্জাতিক সংস্থা থেকে এ বিষয়ে চাপে থাকা তো দূরের কথা, প্রস্তাবনা আকারেও কিছু আসেনি।’



Our Like Page