October 16, 2026, 10:24 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের বাজারে গিগাবাইটের এআই প্রযুক্তির ল্যাপটপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গেমার, ভিডিও এডিটর, কন্টেন্ট ক্রিয়েটরসহ ভারী কাজের উপযোগী ২টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ইন্টেল ১৪ প্রজন্মের অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস  গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপসহ  ৫টি ওএলইডি ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এলো গিগাবাইট বাংলাদেশ।

রোববার (২৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি রেঁস্তোরায় ল্যাপটপগুলো অবমুক্ত করেন গিগাবাইট এশিয়া অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান স্যু।

এসময় গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মাদ আনাস খান এবং একমাত্র পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন ও গিগাবাইট বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এ ল্যাপটপগুলোর বিশেষত্ব তুলে ধরেন আনাস খান। তিনি জানান, গেমার এবং ডিজাইনারদের জন্য এই এআই পরিচালিত অরাস গেমিং ১৬এক্স একেজি এবং অরাস  গেমিং ১৬এক্স এএসজি ল্যাপটপ দুটিতে রয়েছে যথাক্রমে ইন্টেল ১৪ প্রজন্মের কোর আই৭ প্রোসেসর এবং জিফোর্স আরটিএক্স ৪০৬০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড ও জিফোর্স আরটিএক্স ৪০৭০ ৮জিবি জিডিডিআর৬ গ্রাফিক্স কার্ড।

এছাড়াও অনুষ্ঠানে গিগাবাইট জি৫ এমএফ৫ এবং জি৫ কেএফ৫ নামে আরও দুইটি ১৩ প্রজন্মের কোর আই৭ প্রসেসরের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়।

ডিজাইনারদের জন্য বিশেষভাবে গিগাবাইট এনেছে অ্যারো ১৪ ওলেড মডেলের ল্যাপটপ, যা দেখতে খুবই আকর্ষণীয় ও উন্নতমানের।

অনুষ্ঠানে জানানো হয়, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড একমাত্র পরিবেশক হিসেবে দেশের বাজারে সকল অথরাইজড ডিলার পয়েন্টে ল্যাপটপগুলো গ্রাহকদের জন্য সরবরাহ করবে। আর পারফরমেন্স বিবেচনায় ল্যাপটপগুলো বিএমডব্লিউ মানের।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page