September 25, 2026, 2:05 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের বিজিবির পা ধরে বিএসএফের ক্ষমা প্রার্থনার ভিডিও অপসারণ করল ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের শেয়ার করা একটি ভিডিও ভারতজুড়ে আলোচনার ঝড় তুললেও তা আর দেখা যাচ্ছে না দেশটিতে। ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ২২ আগস্ট ২০২৫ তারিখে ভারতের গ্রিভিয়েন্স অ্যাপিলেট কমিটি (GAC)-এর আইনি অনুরোধের ভিত্তিতে ভিডিওটি ভারতে সীমাবদ্ধ করা হয়েছে।

ফেসবুকের নোটিফিকেশনে বলা হয়— “Because of a legal request from Grievance Appellate Committee (GAC) we have to restrict access to your video. This request is based on local laws.”

সায়েরের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের ভেতরে অবৈধভাবে প্রবেশ করা ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এর এক সদস্য অস্ত্রসহ ধরা পড়ে বিজিবি সদস্যের পা ধরে বসে আছেন। দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

নিজের স্ট্যাটাসে সাংবাদিক সায়ের লিখেছেন—

“আহারে Narendra Modi Bharatiya Janata Party (BJP) BSF সোনামনিরা, খুব লেগেছে বুঝি? তাই Grievance Appellate Committee (GAC)-এর কাছে নালিশ করে ভিডিওটা ভারতে কেন কেউ দেখতে না পারে, সে ব্যবস্থা করেছো?”

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিএসএফের বিরুদ্ধে সীমান্ত অতিক্রম, নিরীহ মানুষ হত্যাসহ নানা অভিযোগ বহুবার উঠেছে। এমন প্রেক্ষাপটে এই ভিডিও ভাইরাল হওয়া ও ভারতে নিষিদ্ধ হয়ে যাওয়া নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

অনেকে বলছেন, ভিডিওটি নিষিদ্ধ করা আসলে ভারতের জন্য এক ধরনের “লজ্জা এড়ানোর চেষ্টা”।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page