September 7, 2026, 10:16 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের মানুষের ভরসা হচ্ছেন শেখ হাসিনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের ভরসা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আর এদেশের মানুষের শান্তি এবং অগ্রগতি সাধিত হয়েছে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য, যার রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে সেতাবগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামষ্টিক অগ্রগতি, সামষ্টিক শক্তি, এলাকা ও দেশের উন্নয়নের জন্য সঠিক দেশপ্রেমিক সরকার দরকার। আর এই দেশপ্রেমিক সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, দেশের অভূর্তপূর্ব উন্নয়ন হচ্ছে। আইএমএফ আমাদের টাকা দিয়েছে, কেন দিয়েছে? আমাদের সক্ষমতা আছে। বিশ্বব্যাংক আবার আমাদের মাঝে ফিরে এসেছে। আমাদের সেই সক্ষমতা আছে”-এসব বক্তব্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়াটা অনেকেরই পছন্দ নয়। অনেকেই আজকে বাংলাদেশকে টেনে ধরার চেষ্টা করছে। আজকে বিদেশিদের কাছে মিথ্যা কল্পকাহিনী তৈরি করে বাংলাদেশে একটা কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। একটা সময় বাংলাদেশের দারিদ্রতা বিক্রি করেছিল গ্রামীণ ব্যাংকের ড. ইউনূস। বাংলাদেশের মানুষ খেতে পারে না, চলতে পারেনা, দারিদ্রতা, বানভাসী, নদী ভাঙ্গন এসব বিক্রি করে বিদেশি অর্থ নিয়ে এসে তিনি শান্তি পুরস্কার পেয়েছেন।
বাংলাদেশকে নিয়ে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আজকে বিদেশীরা বুঝতে পেরেছে আমরা জঙ্গিবাদ দমন করেছি। এজন্য জঙ্গিবাদের উস্কানিদাতারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে। আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয় তবে ২০৪১ সালের আগেই ২০৩৫ সালে বাংলাদেশ উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ‘সেবা’ কি জিনিস বাংলাদেশের মানুষ তা ভুলে গিয়েছিল। রাষ্ট্র জনগণকে সেবা দিবে, রাষ্ট্র জনগণের সেবায় নিয়োজিত থাকবে। সরকারের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বক্কর সিদ্দিক রাসেল, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সেতাবগঞ্জ পৌরসভার জন্য ৩১ কোটির টাকার বাজেট ঘোষণা করা হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page