October 12, 2026, 9:40 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব অনেক বেশি : জিএম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের প্রভাব অনেক বেশি। আমরা বিভিন্ন দেশের ওপর নির্ভরশীল। বিদেশিদের প্রভাব বিস্তারের সুযোগ আছে।’

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানীর বনানী কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের এসব কথা বলেন।

রাজনীতিবিদরা নিজেরা অনেক বিষয়ে সমাধানে আসতে পারে না জানিয়ে জিএম কাদের বলেন, ‘দেশে যাদের বিনিয়োগ আছে, তারা তাদের স্বার্থেই প্রভাব বিস্তার করতে চেষ্টা করেন। সেই সুযোগটা আমরাই তৈরি করে দিচ্ছি। আমরা নিজেরা মীমাংসা করতে পারলে কেউই মাথা ঘামানোর প্রয়োজন মনে করবে না।’

তিনি বলেন, ‘যখন জবাবদিহিহীন সরকার তৈরি হয়, তখন কোনো গাইডলাইন থাকে না। আমরা সবাই একমত হলে বিদেশিরা কখনোই নাক গলাতে চেষ্টা করতো না। আবার চেষ্টা করলেও কিছুই করতে পারতো না।’

জাপা আমেরিকার ভিসানীতিকে ইতিবাচকভাবেই দেখছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান। যারা নির্বাচনের সঙ্গে জড়িত অথবা নির্বাচনব্যবস্থাকে প্রভাবিত করতে পারেন, ইউরোপ ও আমেরিকায় তাদেরই স্বার্থ থাকে। তাদের কারও সন্তান লেখাপড়া করে, আবার কেউ অবসরে ওইসব দেশে বসবাস করতে চান। তাই কেউই চাইবেন না তারা পরিবার-পরিজন নিয়ে কালো তালিকাভুক্ত হোক। এ কারণে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বা অনিয়ম করতে তারা দ্বিধায় পড়বেন।’

জিএম কাদের আরও বলেন, ‘আমেরিকার ভিসানীতি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সহায়ক হবে। মনে হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য আমেরিকা যথেষ্ট আন্তরিক। আমেরিকার ভিসানীতি কতটা বাস্তবায়ন হয় বা কার্যকর হয়, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।’

তিনি আরও বলেন, ‘সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। যারা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন, তারা নির্বাচনে না এলেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। সরকারের উচিত হবে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা।’

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page