March 6, 2026, 12:33 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কুশল বিনিময়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শনিবার শপথ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কুশল বিনিময় করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকা তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, বিশ্বের ৭৭টি দেশের নেতারা স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৫টায় এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে ন্যাটো এবং ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসি’সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ছয় দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান সাহাবুদ্দিন।  সফরকালে রাষ্ট্রপতি আঙ্কারায় শেরাটন আঙ্কারা হোটেলে অবস্থান করছেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নং বিজি ২০৮) রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page