March 11, 2026, 9:51 am
শিরোনামঃ
ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প যুদ্ধবিরতি চায় না ইরান ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে  উচ্চশিক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী জাইকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। দেশের শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্প ২০২৮ সালে গ্রহণ করা হবে।

আজ বুধবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)- এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ- এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাইকার একটি প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাইকার উপ-মহাপরিচালক দাইসুকে উয়েদার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

জাইকার ধারণাপত্র অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ সরাসরি যুক্ত হবে জাপানের শীর্ষ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে। প্রকল্পের আওতায় যৌথ গবেষণাগার (ল্যাব) বিনিময় ও ব্যবহারের সুযোগ, পোস্টগ্রাজুয়েট পর্যায়ে যৌথ ডিগ্রি প্রোগ্রাম, আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য জাপানে ইন্টার্নশিপ, শিক্ষকুশিক্ষার্থীদের পিএইচডি বৃত্তি, শিক্ষার্থীদের জন্য আবাসন ও চাকরির সুযোগ এবং শিল্প-অ্যাকাডেমিয়া সংযোগ জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

জাইকার প্রতিনিধি দাইসুকে উয়েদা জানান, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পূর্ণাঙ্গ সমীক্ষা শিগগিরই শুরু করা হবে। এরই অংশ হিসেবে তারা ইতোমধ্যে দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন।

সভায় দাইসুকে উয়েদা বলেন, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে। এ সময়ে প্রযুক্তি, উদ্ভাবন এবং শিল্পবৈচিত্র্যের চাহিদা দ্রুত বাড়বে। তিনি মনে করেন, এ পর্যায়ে উচ্চশিক্ষাকে আরো শক্তিশালী করা অত্যন্ত জরুরি। তাই জাইকার এ প্রকল্প উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ জাইকার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা এগিয়ে যাবে। শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের যোগ্যতা অর্জন করতে পারবে, যা শ্রমবাজারেও বড় প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে ইউজিসি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি প্রকল্পে আরো বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page