October 13, 2026, 5:17 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের সঙ্গে সব সময় বাণিজ্যিক সম্পর্ক ভালো থাকবে : চীনা রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, পদ্মা রেলপথ চালুর মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক পরিবর্তন হবে। বাংলাদেশ ও চায়নার সম্পর্কে সব সময় বাণিজ্যিকভাবে ভালো থাকবে।

বাংলাদেশের বড় মেগা প্রকল্পে চায়নার অর্থায়ন রয়েছে। বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে চীন। মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা রেলসংযোগ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইয়াও ওয়েন বলেন, এটা অনেক খুশির যে আমি এই উদ্বোধনে অংশ নিয়েছি। চায়না সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। একইসঙ্গে বাংলাদেশ রেলওয়ে ও চীনের কর্মকর্তা যারা কাজ করেছেন তাদেরকে শুভেচ্ছা।

পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রধান বিনিয়োগকারী চীন। প্রায় ৮৫ শতাংশ অর্থ প্রদান করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

এজন্য বাংলাদেশের রেলপথে বিনিয়োগ করায় এসময় রেলসচিব হুমায়ুন কবির চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৬৯ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ চালু হচ্ছে।

যদিও যশোর পর্যন্ত পুরো প্রকল্প উদ্বোধন হবে ২০২৪ সালের জুনে। এ লক্ষ্য ঠিক করে এগুচ্ছে রেল কর্তৃপক্ষ।

এ প্রকল্পের মাধ্যমে ট্রান্স এশিয়ান রেলওয়ের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে ঢাকা-যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল লিংক রুটটি। এ রুট দিয়ে বাংলাদেশের রেলপথ বেনাপোল- পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page