October 19, 2026, 1:29 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের সব অর্জনে রয়েছে আওয়ামী লীগের অবদান : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সব অর্জনে আওয়ামী লীগের অবদান রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের হাত ধরে উন্নয়ন-অর্জনে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায়। তাই শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২৩ জুন) সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানাতে দেশের জন্মের ইতিহাস, তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সক্ষমতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ভিশন-২০২১ বাস্তবায়ন করে ভিশন-২০৪১ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে। মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। রূপপুরে নির্মাণ করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। শতভাগ বিদ্যুতায়নের কারণে গ্রামেগঞ্জে উন্নয়ন পৌঁছে গেছে।

এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি এম এ খালেক ও শাহনাজ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপালসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবলি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাফল্য ও লড়াই-সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন।

এর পর আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সেই সঙ্গে প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে কেক কাটা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page