October 11, 2026, 11:24 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের স্বাধীনতা দিবসে শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ; বললেন ‘জয় বাংলা’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বার্তা তিনি শুরু করেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রশংসা দিয়ে এবং শেষ করেছেন ‘জয় বাংলা’ দিয়ে।

কূটনৈতিক ক্ষেত্রে এ ধরনের অভিনন্দন বার্তা আদান-প্রদান একটি সাধারণ ঘটনা। কিন্তু এই সাধারণ ঘটনাকে ‘জয় বাংলা’ স্লোগানটি দিয়ে অন্য একটি মাত্রা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব বলেন, “এটি একটি অত্যন্ত দুর্লভ ঘটনা। আমার স্মরণে নেই মার্কিন এমন কোনও চিঠি বা বার্তা যেখানে ‘জয় বাংলা’ স্লোগানটি যুক্ত করা। এটি অত্যন্ত ইতিবাচক একটি বিষয়।”

তিনি বলেন, “আমার ধারণা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা বাংলাদেশকে বলতে চাইছে যে ঢাকার সঙ্গে রয়েছে ওয়াশিংটন। কারণ, এটি আউট অব দি বক্স ডিপ্লোমেসি। মার্কিন ইঙ্গিত দুই দেশের সম্পর্কে নতুন গতিধারা আনতে পারে।”

ওয়াশিংটনে দীর্ঘদিন কাজ করেছেন এমন একজন নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিক বলেন, “১৯৭১ সালে বাংলাদেশকে মার্কিন সরকার সমর্থন করেনি। আজকে ‘জয় বাংলা’ বলে হয়তো ওই সময় তারা ভুল করেছে – সেই ইঙ্গিত দিতে চাইছে যুক্তরাষ্ট্র।” স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের অভিনন্দন বার্তা

তবে তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময়ে ক্ষমতায় ছিল রিপাবলিকানরা। কিন্তু ডেমোক্র্যাট এবং সাধারণ মার্কিন জনগণ বাংলাদেশের পক্ষে ছিল। জো বাইডেন একজন ডেমোক্র্যাট এবং ১৯৭১ সালে তিনি একজন তরুণ ছিলেন।”

ওই কর্মকর্তা বলেন, ‘এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে যে মার্কিনিরা বাংলাদেশের সঙ্গে আছে। অন্য কোনও শক্তির কথায় প্ররোচিত না হয়ে মার্কিনিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।’

জো বাইডেন চিঠির শুরুতে বলেছেন—১৯৭১ সালে বাংলাদেশিরা মুক্তি ও স্বাধীনতার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছিল। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং সারা বিশ্বে শান্তিরক্ষার জন্য বিভিন্ন যুদ্ধক্ষেত্রে শান্তিরক্ষী পাঠানোর জন্য বাংলাদেশের প্রশংসা করেন বাইডেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page