March 10, 2026, 10:40 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনা সরকারের কাজে সন্তুষ্ট : মার্কিন আইআরআইয়ের জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারের অর্থায়নে পরিচালিত পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে দেশব্যাপী একটি জরিপ চালিয়েছে। এতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ মানুষ।

প্রধানমন্ত্রীর কাজের প্রতি সন্তুষ্ট থাকলেও বেশিরভাগই মতামত দিয়েছেন তারা চান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক।

২০২৩ সালের ১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের ৮ বিভাগের ৬৪ জেলার ৫ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। মঙ্গলবার (৮ আগস্ট) ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’ শিরোনামে জরিপটির ফলাফল প্রকাশ করা হয়।

এই জরিপে আরও উঠে এসেছে, দেশের বেশিরভাগ নাগরিক মনে করেন দেশ ভুল পথে চালিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকার জনগণের সমর্থন ধরে রাখতে পেরেছে। তবে এর সঙ্গে বিরোধী দলের প্রতি সমর্থন বাড়ছে।

আইআরআই জানিয়েছে, ২০১৪ সালের পর প্রথমবারের মতো তাদের জরিপে উঠে এসেছে বেশিরভাগ মানুষ মনে করেন দেশ ভুল পথে গেছে। জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র ৪৪ শতাংশ বলেছেন দেশ সঠিক পথে চালিত হয়েছে। ২০১৯ সালে এই সংখ্যাটি ৭৬ শতাংশ ছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রবের মূল্যবৃদ্ধির কারণেই মানুষের মতামতে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে তারা। জরিপে অংশ নেওয়া একজন বলেছেন, ‘আমার স্বামীর বেতন বাড়েনি, কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।’

অপরদিকে বেশিরভাগ বাংলাদেশি বর্তমান সরকারের কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন। জরিপে অংশ নেওয়াদের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টিও উঠে এসেছে এ জরিপে। এতে অংশ নেওয়া বেশিরভাগ (৯২ শতাংশ) বলেছেন, যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের উন্নতি হয় তাহলে তারা ভোট দিতে যাবেন। এই ৯২ শতাংশের মধ্যে ৫৭ শতাংশ বলেছেন তারা ভোটাধিকার প্রয়োগ করবেনই।

যারা ভোট দিতে যাবেন না তারা বলেছেন, ভোটে কারচুপি এবং ভোটের রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট কারণে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন না।

এছাড়া ৪৪ শতাংশ মানুষ বলেছেন তারা চান দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক। তবে আবার অনেকে বলেছেন নির্বাচনকালীন সরকার যাই হোক— তারা চান বিরোধী দল নির্বাচনে আসুক।

আরআরআইয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক স্টিভ সিমা বলেছেন, ‘এটি আশাজনক যে মানুষ অবাধ, সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চান। এই জরিপের ফলাফলে উঠে এসেছে বাংলাদেশিরা আগামী শীতের নির্বাচনে সত্যিকার অর্থে নিজেদের ইচ্ছার প্রতিফলন দেখতে চান।’ সূত্র: আইআরআই

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page