September 29, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক মাধ্যমে এই সতর্কবার্তা দেয়া হয়।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়ে রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থীদের আক্রমণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে জনসমাবেশ, ভোট কেন্দ্র ও ধর্মীয় স্থানগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মার্কিন নাগরিকদের রাজনৈতিক বিক্ষোভ বা সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচল নিয়ে সতর্কতা জারি করেছিল দূতাবাসটি।

আজকের বাংলা তারিখ



Our Like Page