October 3, 2026, 9:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ ২২ হাজার ৭৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে করদাতা শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা বাড়ছে। আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লাখ ২২ হাজার ৭৬। সরকার করের আওতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এর ফলে নতুন করদাতা সম্পৃক্ত হচ্ছেন করজালে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২২-২৩ অর্থবছরের শেষে টিআইএনধারীর সংখ্যা ছিলো ৯০ লাখ ২ হাজার ৫৫২। চলতি ২০২৩-২৪ অর্থবছরে জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত টিআইএন খোলা হয়েছে ১২ লাখ ১৯ হাজার ৫২৪- যা এর আগের বছরগুলোর তুলনায় বেশি।
মাঠ পর্যায়ের অফিসগুলোর মনিটারিং জোরদার ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) দেখানো বাধ্যতামূলক করায় টিআইএন গ্রহণকারীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন এনবিআরের কর্মকর্তারা।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ৪৩ ধরনের সরকারি-বেসরকারি সেবা গ্রহণে রিটার্ন জমা বাধ্যতামূলক করার ফল মিলছে। বিপুলসংখ্যক মানুষ টিআইএন নিচ্ছেন। এটি ভালো উদ্যোগ। যারা নতুন টিআইএন নিয়েছেন, তারা রিটার্ন দিলে কর বাড়বে এবং এর পাশাপাশি রিটার্ন জমাকারীর সংখ্যাও বাড়বে। পাশাপাশি মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের কারণে অনেকে টিআইএন নিচ্ছেন।
তবে তিনি মনে করেন, নতুন যারা টিআইএন নিচ্ছেন, তাদেরকে সঠিকভাবে করজালের আওতায় আনতে পারলে করের পরিমাণ বাড়বে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page