September 30, 2026, 7:25 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হচ্ছেন শেখ হাসিনা : ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর (মাঝে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন, বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নেতা হচ্ছেন শেখ হাসিনা এবং ওই দ্বিতীয় মুক্তিযুদ্ধ হলো দেশকে স্বৈরশাসক থেকে মুক্ত করা। রবিবার (১৭ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের ৫২ বছরের অর্জন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন।

এম জে আকবর বলেন, ‘আমাদের বিশ্বাস, বাংলাদেশ নিজেদের সমস্যা ও চ্যালেঞ্জ খুব ভালোভাবে নিজেরা মোকাবিলা করতে পারবে। শেখ হাসিনার ঐতিহাসিক অবদান হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া। এর সঙ্গে রয়েছে ক্ষুধামুক্ত বাংলাদেশ। তিনি বাংলাদেশকে একটি সফল গল্প হিসেবে বানাচ্ছেন এবং এর সঙ্গে তিনি বাংলাদেশকে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলছেন। সেটি আরও বড় চ্যালেঞ্জ।’

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ নিয়ে বিদেশিদের আগ্রহের কারণ হচ্ছে দেশটি গুরুত্বপূর্ণ। যারা ভয় দেখাচ্ছে তারা একটি জিনিস ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এখন আর ভীতু দেশ নয়। ভয় দেখালেই যে আমি ভয় পাবো, এটি কাজ করবে না।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীনতা দেওয়া হয়নি, বরং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কখনও কেউ ভুলে যাবে না জানিয়ে তিনি বলেন যে ১৯৭৫ সালে নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশে স্বৈরাশাসন শুরু হয় যা গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page