September 28, 2026, 9:19 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে বিক্ষোভে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সেই সাথে বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের খবর নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ আহ্বান জানিয়ে বলেছেন, ‘রাজনৈতিক বিক্ষোভ ঘিরে সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং অপরাধীদেরকে জবাবদিহি করতে উৎসাহিত করি।’

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে লাখো মানুষ। স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার পুলিশ ও ক্ষমতাসীন দলের সদস্যরা বিক্ষোভকারী ও বিরোধী নেতাদের ওপর নির্মমভাবে হামলা চালায়, যার ফলে শীর্ষ বিরোধী নেতা গয়েশ্বর রায়সহ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়) শতাধিক আহত হন। একে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?’

প্রশ্নের প্রেক্ষিতে ম্যাথু মিলার আরও বলেন, ‘বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার এবং তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার আহ্বান জানাই। সকল পক্ষকে মৌলিক স্বাধীনতা, আইনের শাসনকে সম্মান করার আহ্বান জানাই। সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকারও আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন সকলের প্রতিশ্রুতির ওপর নির্ভর করে। রাজনৈতিক সহিংসতার পরিবেশে (সুষ্ঠু নির্বাচন) হতে পারে না।’

আজকের বাংলা তারিখ



Our Like Page