September 13, 2026, 12:23 pm
শিরোনামঃ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার ‘তৃণমূল’ সরকার বাংলাকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল : শুভেন্দু অধিকারী সন্ত্রাসী গোষ্ঠীর সৌদি হামলায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই : ইরানের প্রেসিডেন্ট চাঁদ দখলের দাবি ট্রাম্পের ; নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে আস্থা রাখতে চায় যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের বিষয়ে আস্থা প্রদর্শন করেছে যুক্তরাজ্য। দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের অঙ্গীকারের কথা ব্যক্ত করেছে।

বুধবার (৫ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী নাইজেল হাডলস্টন বৈঠক করেন। বৈঠককালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আরও রাজনৈতিক ও আর্থিক সহায়তার ক্ষেত্রে তার সরকারের অঙ্গীকার তুলে ধরেন। একই সঙ্গে তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রতি আস্থা প্রদর্শন করেন।

বৈঠকে এভিয়েশন সেক্টরে সহযোগিতা, বিশেষ করে এয়ারবাসের নতুন বহর, প্রযুক্তিগত সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কর্মশালার আয়োজন নিয়ে আলোচনা হয়। এছাড়া পর্যটন খাতে সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণের জোর, সেবা খাত, চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম, যুক্তরাজ্যের ডিসিটিএস-এর অগ্রাধিকারমূলক ট্রেডিং স্কিমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ, রোহিঙ্গাদের জন্য সহায়তা, আসন্ন জাতীয় নির্বাচন এবং আইওএমে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়।

ব্রিটিশ প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি এভিয়েশন হাব করার স্বপ্ন বাস্তবায়নে পর্যটন খাতে দক্ষতা ভাগাভাগি এবং ঢাকায় আসন্ন কমনওয়েলথ বাণিজ্য মেলায় বেশ কয়েকটি ব্রিটিশ কোম্পানির অংশগ্রহণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page