September 28, 2026, 6:46 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের মার্কিন দূতকে ১৪ কংগ্রেসম্যানের চিঠি প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছেন ১৪ কংগ্রেসম্যান।

বৃহস্পতিবার (২৭ জুলাই) এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন চিঠিতে স্বাক্ষরকারীদের একজন মার্কিন কংগ্রেসম্যান বব গুড। তবে টুইটে তিনি চিঠির কপিটি প্রকাশ করেননি।

টুইটে কংগ্রেসম্যান বব গুড লিখেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণের প্রাপ্য অধিকার। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আমি আমার ১৩ সহকর্মীর সঙ্গে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি পাঠিয়েছি।

এর আগে, চলতি বছরের জুনের শুরুর দিকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ তৈরিতে জরুরি পদক্ষেপ চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন ছয় কংগ্রেসম্যান। সেই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন ছিলেন মার্কিন কংগ্রেসম্যান বব গুড।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page