October 2, 2026, 11:03 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-উজবেকিস্তান চুক্তির খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে ‘কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণ’ শীর্ষক চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

উপদেষ্টা পরিষদের ১২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

খসড়া চুক্তিটিতে মোট ৯টি আর্টিকেল রয়েছে। এটি স্বাক্ষরিত হলে উভয় দেশের কূটনৈতিক পাসপোর্টধারী নাগরিকরা একে অন্যের ভূখণ্ডে প্রবেশ, ট্রানজিট, অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ থেকে অনধিক ৯০ দিনের জন্য ভিসার আবশ্যকতা থেকে অব্যাহতি পাবেন।

চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে ৯০ দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে যেকোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে উভয়পক্ষ। এ চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ও উজবেকিস্তান সরকারের মধ্যে কূটনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক অধিক জোরদার এবং ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page