October 12, 2026, 6:46 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ চায় গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক : পররাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চায় গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

উপদেষ্টা জানান,  সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তাদের দিকের অবস্থান। বাংলাদেশ চায় গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাক, আটকে পড়াদের ফিরিয়ে নিক এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিক।

তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ‍্যে ১টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ব‍্যপারে আলোচনা হয়েছে এবং অমীমাংসিত ইস্যু নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “পাকিস্তানের সাথে সম্পর্ক গত সময়ে পিছিয়ে রাখা হয়েছিলো। আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি।”

দুই দেশের মধ্যে বহুমাত্রিক বাণিজ্যিক ও কুটনৈতিক সম্পর্ক জোরদারে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া পাকিস্তানের কাছে ওষুধ রপ্তানি, জ্বালানি বিষয়ক সহায়তাসহ সাফটার অধীনে বাণিজ্য সুবিধা চাওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

উপদেষ্টা  আরও বলেন, “পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পারস্পারিক সম্মান, মর্যাদা রেখে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি।”

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page