November 5, 2026, 5:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার এবং যৌথ উন্নয়নকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন।

শনিবার সন্ধ্যায় রাজধানীতে ‘জয়েন হ্যান্ডস টু অ্যাক্ট অন দ্য ফোর গ্লোবাল ইনিশিয়েটিভস অ্যান্ড প্রোমোট কমন ডেভেলপমেন্ট অব বাংলাদেশ অ্যান্ড চায়না’ শীর্ষক সেমিনারে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

রোববার চীনা দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার’ অনুষ্ঠানটি আয়োজন করে।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন সেমিনারে প্রধান অতিথি ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও ড. এস. এম. আসাদুজ্জামান রিপন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ আরও অনেকে।

ড. লিউ দু’দেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চীনের চারটি বৈশ্বিক উদ্যোগের সঙ্গে মিল রেখে সহযোগিতার বন্ধন গড়ে তোলার আহবান জানান।

পাশাপাশি তিনি উন্নয়ন কৌশল ও অংশীদারিত্ব পরিকল্পনার মধ্যকার সমন্বয় আরও জোরদারের কথাও বলেন।

এছাড়া চীন-বাংলাদেশের অভিন্ন অগ্রযাত্রায় বেল্ট অ্যান্ড রোড প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদী সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর জোর দেন ড. লিউ। যার ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও দীর্ঘদিনের বন্ধুত্ব।

সেমিনারে বক্তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন। সেগুলো হলো-—উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা ও শাসনব্যবস্থা।

বক্তারা বলেন, এসব উদ্যোগ দূরদর্শী রূপরেখা হিসেবে বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা জানান, ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ ও চীন বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতা বজায় রেখেছে।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশ দু’টির জনগণের মধ্যে যোগাযোগ আরও বাড়বে এবং বন্ধুত্বের এই চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে নিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page