November 27, 2026, 7:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ দরিদ্র নয় ; অব্যবস্থাপনা-দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলেছেন, বাংলাদেশ আর যাই হোক, একটি দরিদ্র দেশ নয়— এটি একটি অব্যবস্থাপনার দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ। তিনি বলেন, এদেশে রাষ্ট্রভাণ্ডার শূন্য করে দিলেও সেটাকে চুরি বলা হয় না। অর্থাৎ আমাদের সম্পদের অভাব নেই, চ্যালেঞ্জ হলো, সেই সম্পদ রক্ষা করে সুব্যবস্থার আওতায় আনা।

শনিবার (৩ মে) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে ওয়াটারকিপার্স বাংলাদেশ।

শারমিন মুরশিদ বলেন, রাষ্ট্রপর্যায়ের দুর্নীতি দেশদ্রোহিতার শামিল, কারণ এটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। আজ যে দেশ আমরা হাতে পেয়েছি, সেটাকে কয়েক মাসের মধ্যে ফেরেশতা এলেও ঠিক করতে পারবে না। তারপরও এটিকে একটা জায়গায় এনে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে ফিরিয়ে দিতে হবে।

রাজনৈতিক দলগুলোকে সংস্কারমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে ৩০ হাজার মানুষ পঙ্গু হয়ে গেছে, ১৫শ’ ছেলে-মেয়ে মারা গেছে— এটা কোনোভাবেই মুছে ফেলা যাবে না। আমরা চাই না, রাজনৈতিক দলগুলো আবার পুরনো ধারায় ফিরে যাক। আমরা চাই, তারা নিজেদের সংস্কার করুক এবং আমাদের পাশে দাঁড়াক। তারা আর আমরা আলাদা নই, আমাদের সবাইকে মিলে সংস্কার করতে হবে।

উপদেষ্টা বলেন, আমরা খুবই দূষিত পরিবেশের মধ্যে বসবাস করছি। পরিবেশ ধ্বংস হয়ে গেলে মানুষের সুরক্ষা থাকে না। রাজনৈতিক দলগুলো যদি আমাদের পাশে না আসে, আমরা একা সামাল দিতে পারবো না। আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছি। চলুন সবাই মিলে নদী রক্ষা করি, পিএফএস দূষণ থেকে আমাদের নদী ও মানুষকে বাঁচাই।

তিনি আরও বলেন, আমাদের দেশে এখনও বিভিন্ন জায়গায় পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে। কেন আমরা এখনও ভূপৃষ্ঠের পানি পান করতে পারছি না? এই সুমিষ্ট পানিটা আমরা শোধন করতে পারিনি, রক্ষা করতে পারিনি। অথচ এটি আমাদের বিশাল সম্পদ। আমরা যেই পানি পান করবো, সেখানে একটি শিল্পপ্রতিষ্ঠান এসে দূষণ করছে, আর কমিউনিটির মানুষ কিছুই বলতে পারছে না।

গার্মেন্টস খাত নিয়ে তিনি বলেন, আমরা এখনও এই খাতটিকে সুশাসনের আওতায় আনতে পারিনি। যারা শ্রমিককে অতিরিক্ত ৫ টাকা দিতে চায় না, তারা কীভাবে নদী রক্ষা করবে? আমাদের দেশে, বড় হোক বা ছোট, সব জায়গাতেই ধ্বংসাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চা দেখতে পাই। এই নীতি আমরা ৫৪ বছর ধরে লালন করছি।

উপদেষ্টা বলেন, সঠিক নীতিমালা তৈরির জন্য অন্তর্বর্তীকালীন এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় সীমিত। আপনারা যারা পরিবেশ আন্দোলনে আছেন, দ্রুত কাজ শুরু করুন। এই সরকারের দরজা আপনাদের জন্য সবসময় খোলা।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page