October 11, 2026, 11:18 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্রের ভবনে ধ্বসে ১৬ জন আহত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে অন্তত ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাইরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ করছিল। তারা ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের ঢালাইয়ের সেন্টারিং-এ কোনো ভুল ছিল। আমরা ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার ফোরম্যান ও ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে কেউ নিখোঁজ নেই। সবাইকে তারা পেয়েছেন বলে জানিয়েছেন।

আশুলিয়ার বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, বর্তমানে ভবনটির কাজ বন্ধ করে আনসার দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক সাদরুজ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি জানতে ঘটনাস্থলে যাচ্ছি।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page