October 11, 2026, 1:16 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-বিশ্বব্যাংক ৫০ বছরের অংশীদারিত্ব কর্মসূচিতে যোগ দিতে বিশ্বব্যাংকের সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশ এবং বৈশ্বিক ঋণদাতার মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ সকালে বিশ্বব্যাংকের সদর দফতরে পৌঁছেছেন।
তিনি বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এবং প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ কৌসিক বসু অনুষ্ঠানে বক্তৃতা করবেন। বিশ্বব্যাংকের ভিপি মার্টিং সমাপনী বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী পরবর্তীতে বিশ্বব্যাংকের ইস্ট ডাইনিং রুমে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, এমডি এবং ভিপিদের সাথে পূর্ণাঙ্গ অধিবেশন শেষে একটি উচ্চ পর্যায়ের মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
অনুষ্ঠানের আগে, তিনি বিশ্বব্যাংকের সদর দফতরের শিহাতা সম্মেলন কক্ষে ব্যাংকের বোর্ডের সদস্যদের সাথে একটি বৈঠকে ভাষণ দিবেন বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরে পৌঁছালে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং তার এসএআর ভিপি মার্টিন রাইজার ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাবেন।
অনুষ্ঠানের শুরুতে, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে যৌথভাবে একটি ফটো প্রদর্শনীর উদ্বোধন করবেন।
শেখ হাসিনা এর আগে ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসি পৌঁছেন বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page