May 8, 2026, 12:19 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-ভারতের নৌ সচিব পর্যায়ের সভা শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌ সচিব পর্যায়ের সভা শুরু হয়েছে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির (আইজিসি) এ সভার প্রথমদিনের কার্যক্রম চলছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রমাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। দুই দেশের সচিব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বাংলাদেশের পক্ষে সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল এবং ভারতের ২৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল রয়েছে।

দুই দিনব্যাপী এ সভার প্রথমদিনে আজ প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিএন্ডটি) অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্নমেন্টাল কমিটির (আইজিসি) সভা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা-১) শেখ মো. শরীফ উদ্দিন এনডিসি এবং ভারতের পক্ষে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী সঞ্জয় বন্দ্যোপাধ্যায় নিজ নিজ পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page