March 14, 2026, 10:21 am
শিরোনামঃ
যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান ঝিনাইদহ জেলা জাসাসেরে উদ্যোগে ইফতার-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরায় এসডিএফ মনিটরিং এন্ড লার্নিং কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সৌদি আরবের রাজকীয় ৯২ কার্টুন খেজুর বিতরণ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেখ পরিবার সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো উদযাপন করবে না সরকার ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের ক্যান্সার আক্রান্ত ত্বকের ক্ষত অপসারণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (৮০), ফেব্রুয়ারি মাসে তার বুক থেকে ক্যান্সারজনিত ত্বকের ক্ষত সফলভাবে অপসারণ করিয়েছেন। শুক্রবার তার ব্যাক্তিগত চিকিৎসক একথা বলেন।
‘আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই’ উল্লেখ করে বাইডেনের চিকিৎসক, কেভিন ও’কনর একটি প্রতিবেদন হোয়াইট হাউসে প্রকাশ করা হয়। এতে বলা হয়, একটি নিয়মিত মেডিকেল চেকআপে শনাক্ত করা ক্ষতটি ছিল একটি ‘বেসাল সেল কার্সিনোমা’। যেটি সারা শরীরে ছড়িয়ে পড়ার বা প্রবণতা থাকে না।’
খবর এএফপি’র।
১৬ ফেব্রুয়ারি বাইডেনের বার্ষিক মেডিকেল চেকআপের সময় ক্ষতটি অপসারণ করা হয়। পরে তাকে ‘স্বাভাবিক কাজ কর্ম চালিয়ে যাবার জন্য উপযুক্ত’ ঘোষণা করা হয়।
ও’কনর শুক্রবারের প্রতিবেদনে বলেন, ‘বায়োপসির রিপোর্টে সুন্দরভাবে নিরাময় হতে দেখা গেছে এবং প্রেসিডেন্ট তার চলমান ব্যাপক স্বাস্থ্যসেবার অংশ হিসেবে চর্মরোগ সংক্রান্ত নজরদারি চালিয়ে যাবেন।’
তিনি উল্লেখ করেন ‘বেসাল সেল কার্সিনোমা’ সাধারণত ‘মেলানোমা’ বা আরো গুরুতর  ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ ত্বকের ক্যান্সারের মতো মারাত্মক নয়।
বাইডেনের ডাক্তারি পরীক্ষার পর ও’কনর বলেন, প্রেসিডেন্ট বাইডেন একজন সুস্থ্য, সবল, ৮০ বছর বয়সী পুরুষ। তিনি প্রধান নির্বাহী, রাষ্ট্র প্রধান ও কমান্ডার ইন চীফ হিসেবে সফলভাবে প্রেসিডেন্সির দায়িত্ব পালনে সক্ষম।
সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালে পুনরায় নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশিত ঘোষণা দেওয়ার আগে তার চেকআপ করা অত্যন্ত জরুরী।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page