October 21, 2026, 4:14 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসেনা : হোয়াইট হাউস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বুধবার বাইডেনের মুখপাত্র এ কথা জানান।
সম্প্রতি বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে টিভি বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে তার ওপর চাপ সৃষ্টি হয়।
কারণ, টিভি বিতর্কের পর আতঙ্কিত ডেমোক্র্যাটদের মধ্যে নভেম্বরের নির্বাচনের আগে নতুন একজন প্রার্থী দেয়ার বিষয়ে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেয়। এছাড়া, বিতর্কের পর জরিপে ট্রাম্পকে এগিয়ে থাকতেও দেখা গেছে।
এই পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে জোর দিয়ে বলেছেন, প্রার্থীতা প্রত্যাহারের কোন ইচ্ছে বাইডেনের নেই।
তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট অবিচল এবং তিনি প্রতিযোগিতা চালিয়ে যাবেন।’
এছাড়া বাইডেন প্রচারণা এবং দলীয় কর্মীদের সাথে আলোচনায় জোর দিয়ে বলেছেন, তিনি সরছেন না।
তিনি বলেছেন, ‘আমি শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে আছি। আমরা জিততে যাচ্ছি কারণ, যখন ডেমোক্র্যাটরা ঐক্যবদ্ধ হয় সবসময় জেতে। ঠিক যেমন আমরা ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছি, ২০২৪ সালেও তাকে আবার পরাজিত করতে যাচ্ছি।’
তিনি হোয়াইট হাউসে ডেমোক্র্যাট গভর্ণরদের সাথে একটি জরুরি বৈঠকে একই কথার পুনরাবৃত্তি করেন। এই সময়ে তারা তাদের অব্যাহত সমর্থনেরও প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত সপ্তাহের বিতর্কে খারাপ করার কথা বারবার স্বীকার করেছেন জো বাইডেন।
তিনি বুধবার উইসকনসিনের সিভিক মিডিয়ার সাথে রেকর্ড করা একটি রেডিও সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, ‘আমি খারাপ করেছি। আমি ভুল করেছি। মঞ্চে এটি মাত্র ৯০ মিনিট। কিন্তু আমি সাড়ে তিন বছরে কী করেছি সেটি দেখুন।’

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page