September 30, 2026, 5:45 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের রাজসিক ভোজসভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দিনের কর্মসূচি সেরে সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা ও রাজসিক ভোজসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এসময় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এর আগে উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্য সেবায় বৈশ্বিক সহায়তা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউএনজিএর ৭৮তম অধিবেশনের সাইডলাইনে ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক’ শীর্ষক উচ্চস্তরের সাইডলাইন সেশনে এ আহ্বান জানান তিনি। এ মডেলে আগ্রহীদের সহায়তার বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, জো বাইডেনের ভোজসভার পরে তিনটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন শেখ হাসিনা।

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page