October 15, 2026, 3:18 pm
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বাইডেনের সফরের আগে উত্তর আয়ারল্যান্ডে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সফরের ঠিক আগে সেখানকার পুলিশের গাড়িকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ‘গুড ফ্রাইডে’ চুক্তির ২৫ বছরপূর্তি উপলক্ষে অঞ্চলটিতে সফর করবেন তিনি।

অবশ্য বাইডেনের এই সফর ঘিরে উত্তর আয়ারল্যান্ডে আগেই সহিংসতার আশঙ্কা করা হয়েছিল। মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেলফাস্ট সফরের একদিন আগে পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার পুলিশ জানিয়েছে, লন্ডনডেরিতে গুড ফ্রাইডে শান্তি চুক্তির বিরোধিতা করে আয়োজিত একটি সমাবেশ থেকে বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি পুলিশের গাড়িতে পেট্রোল বোমা ও অন্যান্য বস্তু দিয়ে হামলা চালায়।

রয়টার্সের একটি ছবিতে দেখা গেছে, ক্রেগগানের প্রধানত আইরিশ জাতীয়তাবাদী এলাকায় চার যুবক পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করছে। ওই গাড়ির একপাশ পুরোপুরি আগুনে আচ্ছাদিত অবস্থায় রয়েছে।

হামলাকারী ওই যুবকরা কিছুক্ষণ পরেই ছত্রভঙ্গ হয়ে যায় এবং কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ডেরি সিটি অ্যান্ড স্ট্রাবেন এরিয়া চিফ সুপারিনটেনডেন্ট কমান্ডার নাইজেল গডার্ড বলেছেন, ‘আমরা আজ বিকেলে ক্রেগগানে যা দেখেছি তা অবিশ্বাস্যভাবে হতাশাজনক। আইনগত দায়িত্ব পালনের জন্য ওই এলাকায় উপস্থিত আমাদের অফিসারদের ওপর এটি ছিল অনর্থক এবং বেপরোয়া আক্রমণ।’

তিনি বলেন, পুলিশ এ বিষয়ে প্রমাণ সংগ্রহের কাজ করছে এবং হাতে পাওয়া ফুটেজকে এখন ২০০০ সালের সন্ত্রাস আইনের অধীনে সম্ভাব্য অপরাধের তদন্তের অংশ হিসাবে পর্যালোচনা করা হবে।

উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে প্রায় তিন দশকের উত্তেজনা ও সহিংসতা  বন্ধ করতে ২৫ বছর আগে ‘গুড ফ্রাইডে’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রায় ৩ হাজার ৫০০ মানুষ সেই সংঘাতের বলি হয়েছিলেন।

সোমবার সেই গুড ফ্রাইডে চুক্তি স্বাক্ষরের ২৫ তম বার্ষিকী ছিল। যদিও শান্তির বিরোধিতাকারী ছোট গোষ্ঠীগুলো এখনও কিছু বিক্ষিপ্ত সহিংসতা চালিয়ে যাচ্ছে।

গত মাসে ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট অনুযায়ী, উত্তর আয়ারল্যান্ডে সন্ত্রাসবাদের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। অদূর ভবিষ্যতেই সহিংসতা শুরু হতে পারে বলে সংস্থাটি আশঙ্কা করছে। এমনকি বাইডেনের সফরের সময়েও হামলার আশঙ্কা দূর করা যাচ্ছে না।

রয়টার্স বলছে, ব্রিটেনের এমআই ফাইভ গোয়েন্দা সংস্থা গত মাসের শেষের দিকে উত্তর আয়ারল্যান্ডে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের বিষয়ে হুমকির মাত্রা বাড়িয়েছে। এর মানে সেখানে আক্রমণের সম্ভাবনা খুবই বেশি।

প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বেলফাস্টে পৌঁছানোর কথা রয়েছে। সফরে তিনি বেলফাস্ট বিশ্ববিদ্যালয়ে একটি ভাষণও দেবেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page