September 7, 2026, 12:06 pm
শিরোনামঃ
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক
এইমাত্রপাওয়াঃ

বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ‘বাজে প্রেসিডেন্ট’ :  ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জো বাইডেনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সামাজিক যোগাযোগামধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রশাসনিক নীতির সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ট্রাম্প লিখেছেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট।  তিনি পুরোপুরি বিপর্যস্ত।  তার কর্মকাণ্ড এবং নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি ভুলে যাওয়া হবে না।

তিনি বাইডেনের সীমান্ত নীতির  সমালোচনা করে বলেন, সীমান্ত নীতি নিরাপত্তার হুমকি বাড়িয়েছে।

ট্রাম্প আরও লেখেন, আমার দেশ এখন একটি বিপর্যয়।  সারা বিশ্বে হাসির পাত্র! সীমান্ত খোলা থাকলে এটিই হয়।

উচ্চ আমদানি শুল্কের পক্ষে পরিচিত ট্রাম্প শুল্ক-ভিত্তিক রাজস্বে ফিরে আসার পরামর্শ দিয়ে অর্থনৈতিক নীতি পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন।  তিনি লিখেছেন, শুল্ক নিজেই আমাদের দেশের জন্য এই বিশাল সম্পদ তৈরি করেছে। সেইসঙ্গে আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করে তোলারও আহ্বান জানান ট্রাম্প।

এছাড়া যেসব বিষয় জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর ঝুঁকি তৈরি করে সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page