March 12, 2026, 4:06 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বাইডেন ও ওবামার প্রতি তীব্র কটাক্ষ করে হোয়াইট হাউসে নতুন নামফলক সংযোজন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্র্যাট পূর্বসূরিদের প্রতি বিদ্বেষ গোপন রাখার ধার ধারেন না। এবার সেই বৈরিতাকে তিনি নতুন মাত্রায় নিয়ে গেছেন। হোয়াইট হাউসে বসানো হয়েছে অপ্রচলিত কিছু নামফলক (প্লাক), যেখানে সাবেক নেতাদের নিয়ে ট্রাম্পের দীর্ঘদিনের ক্ষোভের প্রতিফলন ঘটেছে।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

৭৯ বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট এর আগেই ওভাল অফিসের বাইরে সাবেক প্রেসিডেন্টদের প্রতিকৃতির গ্যালারি তৈরি করে শোরগোল ফেলে দিয়েছিলেন। সেখানে তিনি জো বাইডেনের ছবির বদলে একটি ‘অটোপেন’ (স্বয়ংক্রিয় কলম) স্থাপন করেন।

ট্রাম্পের দাবি, ৮২ বছর বয়সে গত জানুয়ারিতে অবসরে যাওয়া বাইডেন এতটাই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন যে, তার নামে কী সই করা হতো তা তিনি নিজেই জানতেন না। অটোপেন ব্যবহারের মাধ্যমে ট্রাম্প মূলত সেই বিষয়টিই ব্যঙ্গ করেছেন।

গত বুধবার হোয়াইট হাউসের ওয়েস্ট কলোনেডে প্রবেশের অনুমতি পাওয়া সাংবাদিকরা লক্ষ্য করেন, সাবেক প্রেসিডেন্টদের ছবির নিচে নতুন কিছু বর্ণনামূলক ফলক লাগানো হয়েছে। সেখানে বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সম্পর্কে চরম নেতিবাচক মন্তব্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামার বর্ণনায় তাকে ‘আমেরিকার ইতিহাসের অন্যতম বিভাজনকারী রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া সেখানে তার নামের মাঝের অংশ ‘হুসেইন’ ব্যবহার করা হয়েছে। ওবামার জন্মস্থান নিয়ে ষড়যন্ত্রমূলক তথ্য ছড়ানোর সময় ট্রাম্প প্রায়ই তাকে এই নামে ডাকতেন।

অন্যদিকে, জো বাইডেনকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের এ যাবতকালের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ফলকটিতে ২০২০ সালের নির্বাচন নিয়ে ট্রাম্পের সেই পুরোনো ও বিতর্কিত দাবিটিও আবার লেখা হয়েছে যে, তার কাছ থেকে নির্বাচনের বিজয় ‘চুরি’ করা হয়েছিল।

তবে বর্তমান প্রেসিডেন্টের (ট্রাম্প) নিজের বায়ো বা পরিচিতি সেখানে প্রত্যাশিতভাবেই অত্যন্ত উজ্জ্বলভাবে তুলে ধরা হয়েছে। এতে দাবি করা হয়েছে, তিনি মাত্র আট মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। যদিও এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য পরিমাণ বা কয়েক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ এনেছেন বলেও দাবি করা হয়েছে।

গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর হোয়াইট হাউসে এটিই সর্বশেষ পরিবর্তন। এর আগে রিয়েল এস্টেট ব্যবসায়ী এই ধনকুবের একটি বিশাল বলরুম তৈরির জন্য পুরো ইস্ট উইং ভেঙে ফেলেছেন।

এছাড়া ওভাল অফিসসহ অন্যান্য ঘরে প্রচুর পরিমাণে সোনা যোগ করেছেন। এমনকি প্রথা ভেঙে মেয়াদের মাঝেই নিজের প্রতিকৃতি টাঙিয়েছেন তিনি, যেখানে মেয়াদ শেষ হওয়ার পর প্রেসিডেন্টের ছবি প্রদর্শন করার নিয়ম রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page