November 27, 2026, 2:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বাইডেন ক্ষমতায় আসার আগেই মার্কিন আধিপত্যের ইতি ঘটেছিল : জ্যাক সুলিভান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান স্বীকার করেছেন, মার্কিন আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে।

মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সুলিভান আরও বলেছেন, বিশ্বে মার্কিন নিয়ন্ত্রিত ব্যবস্থার কর্তৃত্ব শেষ হয়ে গেছে। তিনি ব্যাখ্যা করে বলেন, শীতল যুদ্ধ পরবর্তী যুগটা শেষ হয়ে গেছে। এটা ১৯৯০ এর দশক এবং ২০০০ এর শুরুতেই শেষ হয়ে গেছে। বাইডেন ক্ষমতায় আসার আগেই আমেরিকা তার কর্তৃত্ব হারিয়ে ফেলেছিল।

পার্সটুডে জানিয়েছে, জ্যাক সুলিভান গাজা যুদ্ধের বিষয়ে কথা বলতে গিয়ে গাজার হাসপাতাল, মসজিদ, গির্জা এবং অন্যান্য বেসামরিক এলাকায় ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের পক্ষে কথা বলেন। হামাসকে অভিযুক্ত করে তিনি বলেন, হামাস সামরিক উদ্দেশ্যে স্কুল, মসজিদ এবং হাসপাতাল ব্যবহার করেছে বলেই হামলা হয়েছে।

অবশ্য জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো এমনকি আমেরিকা ও ইসরাইলের কয়েক জন কর্মকর্তা এমন দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু সুলিভান নির্লজ্জের মতো এমন অমানবিক দাবি করেছেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় শহীদদের ৭০ শতাংশেরও বেশি নারী ও শিশু।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইহুদিবাদী ইসরাইলে অস্ত্র পাঠানোর বাইডেনের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, “আমরা ইসরাইলে অস্ত্র পাঠানো বন্ধ করতে পারি না।”

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page