October 21, 2026, 8:33 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

বাইডেন বুড়ো ও দুর্বল : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর কয়েকমাস পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দিনদিনই উভয় প্রার্থীর বয়স একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

হোয়াইট হাউসে ফিরতে আকুল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনকে সম্প্রতি বুড়ো ও দূর্বল বলে আক্রমণ করেছেন। ট্রাম্পের নিজের স্বাস্থ্য নিয়ে অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও বাইডেনের (৮১) বেশি বয়সকে নির্বাচনী প্রচারের তুরুপের তাস হিসেবে ব্যবহার করছেন তিনি। অথচ বাইডেনের চেয়ে মাত্র তিন বছরের ছোট ট্রাম্প।
ট্রাম্প শুক্রবার তাঁর ৭৮তম জন্মদিন উদযাপন করেছেন। ফ্লোরিডায় ট্রাম্প তাঁর জন্মদিনের জমকালো আয়োজনে অতিথিদের মার্কিন পতাকার আদলে পোশাক পরে আসতে বলেন। তাঁর পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়, ‘আমেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন।’
বর্তমানে বাইডেন আমেরিকার সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প এবারের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন দেশটিতে শপথ নিতে যাওয়া সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।
তবুও ট্রাম্পের প্রচার শিবির থেকে প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। তাদের দাবি, বাইডেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কার্যকর নন, এসব ভিডিও তারই প্রমাণ।
কিন্তু ট্রাম্প শিবিরের এসব ভিডিওর বেশির ভাগ সম্পাদনা করা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।
ট্রাম্পের বয়স নিয়েও ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইডেন শিবির থেকেও তাঁর বয়স নিয়ে কথা উঠছে।
এদিকে জো বাইডেনের চলাফেরার ক্ষেত্রে কিছু সমস্যা প্রসঙ্গে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সরকার বিষয়ক প্রভাষক ম্যাথুু ফস্টার বলেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে। কারণ, বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। তিনি যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ, অসংলগ্ন অনেক আবেগ প্রবন কথাবার্তা বলেন।
এছাড়া ট্রাম্প মিডিয়ায় নিজের একটি তরুণ ইমেজ তৈরিতে যথেষ্ট তৎপর। তিনি নিজেকে তরুণ দেখাতে অতিমাত্রায় কসমেটিকস এবং হেয়ার স্প্রে ব্যবহার করছেন। এর ফলে দূর থেকে তাকে অধিকতর তরুণ দেখায় বলে অনেকে মনে করছেন।
এদিকে ট্রাম্পকে ৭৮তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন। এক্সে পোস্ট করা এক বার্তায় বাইডেন বলেছেন, ‘শুভ ৭৮ তম জন্মদিন, ডোনাল্ড। এক বুড়োর কাছ থেকে আরেক বুড়ো জন্মদিনের এ শুভেচ্ছা নিন। বয়স শুধুমাত্র একটি সংখ্যা।’

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page