September 27, 2026, 1:28 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাইডেন-হ্যারিস-ট্রাম্পকে যুদ্ধ পরিকল্পনা ব্যাখ্যা করতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডস্কে : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাশিয়ার সাথে আড়াই বছরের যুদ্ধের অবসানে কিয়েভের তার পরিকল্পনা উপস্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে জেলেনস্কি তার ভাষায় ‘বিজয় পরিকল্পনা’ প্রস্তাব উপস্থাপন করবেন।
গ্রীষ্মের তীব্র লড়াইয়ের পর তিনি যখন এই সফর করছেন, তখন মস্কো পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হচ্ছে এবং কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলকে ধরে রেখেছে।
রাশিয়ার ভূখন্ডের ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য কিয়েভ কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাদের ওপর চাপ দিয়ে যাচ্ছে তবে – এখনও পর্যন্ত এতে কোন লাভ হয়নি।
বৃহস্পতিবার তারা হোয়াইট হাউসে মিলিত হলে, জেলেনস্কি বাইডেনকে তার মন পরিবর্তন করতে রাজি করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট তার মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রথম ধাপে, রোববার পেনসিলভেনিয়ায় একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন যা অতি প্রয়োজনীয় ১৫৫ মিমি কামানের গোলা তৈরি করে।
জেলেনস্কি রোববার এক্স-এ (পূর্বে টুইটার) দেয়া এক পোস্টে বলেছেন, ‘আমি প্ল্যান্টের সমস্ত কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সফর শুরু করেছি।’
পোস্টটিতে প্ল্যান্টের শ্রমিকদের সাথে তার করমর্দনের ছবিও যুক্ত রয়েছে, সেখানে তিনি বলেন, উৎপাদন বৃদ্ধি করা হয়েছে।
‘এটি এমন জায়গায় যেখানে আপনি সত্যিই অনুভব করবেন যে গণতান্ত্রিক বিশ্ব জয়ী হতে পারে,’ তিনি লিখেছেন।
এরপর তিনি নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর করবেন।
জেলেনস্কি বলেন, আগামী সপ্তাহেগুলোতে সিদ্ধান্ত নেয়া হবে যে ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা লড়াই যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তা কীভাবে শেষ হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page