November 2, 2026, 3:39 pm
শিরোনামঃ
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল মধ্যপ্রাচ্য অঞ্চল পরাশক্তিদের শক্তি প্রদর্শনের মাঠ হওয়া উচিত নয় : চীনের প্রেসিডেন্ট জেলেনস্কি ফোন করলে আমি কথা বলব : পুতিন যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা
এইমাত্রপাওয়াঃ

বাখমুত ছাড়বে না ইউক্রেন ; আরও সেনা পাঠানোর নির্দেশ দিলেন জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডনবাসের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শহর বাখমুত রাশিয়ার হাতে ছেড়ে দেবেন না বলে আবারও ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্টো সেখানে নতুন করে আরও সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের কোনো অঞ্চলকেই পরিত্যক্ত করে চলে যেতে পারেন না তারা।

বাখমুত নিয়ে সিদ্ধান্ত নিতে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক জেনারেলের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। এরপরই এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ‘আমি চিফ অব স্টাফকে বলেছি বাখমুতে থাকা সেনাদের সহায়তার জন্য সঠিক সেনাদের খুঁজে বের করার জন্য। ইউক্রেনের এমন কোনো অঞ্চল নেই যেটি আমরা পরিত্যক্ত করে চলে যেতে পারি। ইউক্রেনের এমন কোনো পরিখা নেই যেখানে আমাদের সেনাদের প্রতিরোধ এবং বীরত্ব মূল্য পাবে না।’

বাখমুতে জেলেনস্কি নতুন করে সেনা পাঠানোর কথা বললেও, সেখান থেকে ইতোমধ্যে ইউক্রেনীয় সেনাদের কিছু অংশ চলে গেছে বলে খবর ছড়িয়েছে। তবে জেলেনস্কি এটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা এসব খবর ছড়াচ্ছেন, তারা আসলে এ ব্যাপারে কিছু জানেন না এবং যেখানে সেনা প্রত্যাহার বা নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে তাদের কোনো অ্যাক্সেস নেই।’

জেলেনস্কি হুশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের প্রতিটি ইঞ্চি রক্ষা করবেন তারা। এ ব্যাপারে জেলেনস্কি বলেছেন, ‘আমরা ইউক্রেনের প্রতিটি ইঞ্চি রক্ষা অব্যাহত রাখব। যখন সময় আসবে আমরা আমাদের দেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর স্বাধীন করব। ইউক্রেনীয়দের বিরুদ্ধে দখলদারদের চালানো প্রতিটা গুলির জবাব নেব, প্রতিটি জঘন্য কাজের জবাব নেব।’ সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page