October 14, 2026, 3:44 pm
শিরোনামঃ
তুরস্কের সমুদ্রতলে ৪৭০০ মিলল বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাগরাম বিমানঘাঁটি ফেরত দিতে আফগানিস্তানকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুমকি দিয়ে বলেন তালেবান সরকার যদি ‘বাগরাম বিমানঘাঁটি’ ফেরত না দেয় তবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। তবে কী শাস্তি দেওয়া হবে তা তিনি স্পষ্ট করেননি।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

শনিবার ৭৯ বছর বয়সী ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি সেই দেশকে ফেরত না দেয় যারা এটি নির্মাণ করেছে, অর্থাৎ আমেরিকাকে, তবে খারাপ কিছু ঘটবে!!!’

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। এটি (বাগরাম বিমানঘাঁটি) ফিরে পেতে চাই এবং তাড়াতাড়িই চাই। যদি তারা না দেয়, তবে দেখবেন আমি কী করি।’

সম্প্রতি যুক্তরাজ্যে সফরের সময় বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন ট্রাম্প।

বাগরাম আফগানিস্তানের সবচেয়ে বড় বিমানঘাঁটি। এটি তালেবান বিরোধী মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে টুইন টাওয়ারে বিমান হামলার পর যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করেছিল।

ট্রাম্প ক্ষমতায় ফিরে এই ঘাঁটির হারানোর জন্য বারবার সমালোচনা করেছেন। তিনি তার পূর্বসূরি জো বাইডেনকে এজন্য দোষারোপ করতেন।

ঘাঁটিটি চীনের কাছাকাছি অবস্থিত বলে ট্রাম্প প্রায়ই বাগরাম হারানোর দুঃখ প্রকাশ করতেন। তবে বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্যে বিষয়টি নিয়ে কাজ করার ঘোষণা দেন।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, আমরা এটিকে ফিরে পাওয়ার চেষ্টা করছি, পেলে তা হবে ব্রেকিং নিউজ। তারাও আমাদের কাছ থেকে অনেক কিছু চাইছে, তাই আমরাও বিমান ঘাঁটিটি ফেরত চাইব।

২০২১ সালের জুলাইয়ে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির পর মার্কিন ও ন্যাটো সেনারা বাগরাম থেকে তাড়াহুড়ো করে চলে যায়। এর পরপরই তালেবানরা ফের ধীরে ধীরে আফগানিস্তানের বিভিন্ন অংশ দখল করতে শুরু করে। তারা একসময় পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page