September 11, 2026, 4:48 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটের ২৬ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৩৬ কোটি টাকা বরাদ্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাট জেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক ভবন নির্মাণ ও সম্প্রসারণের জন্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে পরিচালন বাজেট থেকে এ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা ও কারিগরি কলেজ। প্রতিষ্ঠানভেদে ১ কোটি ২৫ লাখ টাকা থেকে শুরু করে ১ কোটি ৪৫ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোতে ভবন নির্মাণ ও সম্প্রসারণ কাজ বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করে বাসসকে বলেন, একসাথে এতোগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এতো টাকা বরাদ্দ দেয়ার ঘটনা বাগেরহাটে এই প্রথম। এর মাধ্যমে বাগেরহাটের শিক্ষা ক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে আশা করি।
‎‎
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. নাফিজ আক্তার বলেন, অফিসিয়াল আদেশ পত্র আমাদের হাতে এসেছে। নির্মাণ কাজ শুরুর জন্য খুব শীঘ্রই দরপত্র আহ্বান করা হবে।

সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু বলেন, শিক্ষায় অনগ্রসর বাগেরহাট নানা দিক থেকেই অনেক পিছিয়ে। তাই সরকার বিশেষ বিবেচনা করে বাগেরহাট জেলার ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এতে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য পড়ালেখার সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহও বাড়বে। শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাগেরহাটের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ড. মো. ফরিদুল ইসলাম বাবলু জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন বরাদ্দের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ করছিলেন। তার ঐকান্তিক চেষ্টা ও জেলা প্রশাসনের সহায়তায় এ অর্থ অনুমোদন সম্ভব হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page