September 29, 2026, 10:38 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে অস্ত্র-গুলিসহ ১১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাট জেলায় মোল্লাহাট জোনের যৌথ অভিযানে মাইক্রোবাস তল্লাশি করে ৪টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ১টি দা সহ মাইক্রোবাসের ১১ জন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা থেকে আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।

‎আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাইডাংগা গ্রামের কাউসার আলী (৪৩), হরিনাকুন্ডু থানার বাসুদেবপুর গ্রামের মো. মেহেদী হাসান (২৩), মহেশপুর থানার কানাইডাংগা গ্রামের আতাউর রহমান (৩০), হরিনাকুন্ডু থানার সাবেক বিন্দু গ্রামের মো. খোকন বিশ্বাস, (৪৫), হরিনাকুন্ডু থানার সড়াবাড়ি গ্রামের খোকন মিয়া (৩৫), মহেশপুর থানার ধান্য হরিয়া গ্রামের আবুল হোসেন (৪৩), মহেশপুর থানার ধান্য হরিয়া গ্রামের মো. ইমদাদুল হক (৩১), মহেশপুর থানার গায়েশপুর গ্রামের জনি মিয়া(২৭) হরিনাকুন্ডু থানার সাবেক বিন্দু গ্রামের সেলিম শাহ(৩৪), মহেশপুর থানার ধান্যহাড়িয়া গ্রামের মাসুম পারভেজ (২২), ঝিনাইদহ সদর থানার হামদো মোড় গ্রামের প্রসেনজিৎ চন্দ্র (৩৪)।

আসামিরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশি অস্ত্রশস্ত্রসহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল বলে বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান। তিনি বলেন, অভিযানের সময় আমি নিজেই ঘটনাস্থলে ছিলাম। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page