October 11, 2026, 8:14 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে গোপনাঙ্গ হারালো যুবক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে নিজের গোপনাঙ্গ হারালো এসকেন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি।
সোমবার (২৬ জুন) গভীর রাতে মোল্লাহাট উপজেলার জয়ডিহি গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ জুন) ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত এসকেন মোল্লা জয়ডিহি গ্রামের শাহ আলী মোল্লার ছেলে। পেশায় তিনি ভ্যানচালক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, এসকেন মোল্লা সোমবার গভীর রাতে তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। অনুরোধ করলেও এসকেন কিছুতেই শোনেননি। এ সময় কৌশলে গৃহবধূ এসকেন মোল্লাকে বলে তুমি খাটে শুয়ে থাক, আমি আসছি। এরপর গৃহবধূ ধারাল ব্লেড এনে তার গোপনাঙ্গ কেটে দেন। আর তাতে  পালিয়ে যায় এসকেন মোল্লা। ধর্ষণের হাত থকে বাঁচার জন্য এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি জানান।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, উপজেলার জয়ডিহি গ্রামের এক গৃহবধূকে তার প্রতিবেশী এসকেন মোল্লা বেশ কিছু দিন ধরে উত্যক্ত কর আসছিল। বাড়িতে স্বামী-সন্তান কেউই না থাকার সুযোগে সে গতকাল সোমবার গভীর রাতে কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই নারীকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় ওই নারী নিরুপায় হয়ে নিজের সম্ভ্রম বাঁচাতে ব্লেড দিয়ে ধর্ষণ চেষ্টাকারী এসকেন মোল্লার গোপনাঙ্গ কেটে দেয়।

তিনি জানান, প্রাণ বাঁচাতে লুঙ্গি ও স্যান্ডেল ফেলে অবস্থায় দৌড়ে পালিয়ে যায় এসকেন। মঙ্গলবার সকালে ওই নারী এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারীর নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধর্ষণ চেষ্টাকারী এসকেন মোল্লাকে খোঁজা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page