September 7, 2026, 4:45 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বেলা সাড়ে ১১ টায় ৮ম জাতীয় খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফকরুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম হাসান, জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক, মো. সামছুদ্দিন মোল্লা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাজার মনিটরিং বিষয়ক টাস্কফোর্সের আহ্বায়ক মো. মিরাজ শেখ, এ্যাড. মোশারফ হোসেন মন্টু, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, খাদ্য নিরাপদ রাখার জন্য পাঁচটি চাবিকাঠি অভ্যাস করি, সুস্থ থাকি। পরিচ্ছন্নতা বজায়, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখা, সঠিকভাবে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সব ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page