November 21, 2026, 4:27 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে সাইকেল র‌্যালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘সুন্দরবন বিনাশী’ কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বন্ধের দাবিতে সাইকেলর র‌্যালি করেছে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘সুন্দরবন রক্ষায় আমরা’, ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘পশুর রিভার ওয়াটারকিপার’ নামের চারটি সংগঠন।

শনিবার (২৮ জুন) সকালে বাগেরহাটের মোংলায় ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র এখনই বন্ধ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলো একত্রিত করে দায়িত্বশীলতার সঙ্গে বণ্টন করতে হবে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক: আনু মুহাম্মদরামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক: আনু মুহাম্মদ
র‌্যালির উদ্বোধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মো. নাজমুল হক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন ধরিত্রী রক্ষায় আমরা-এর নেতা জানে আলম বাবু, মো. হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page