October 11, 2026, 8:12 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাজেটের আগে জ্বালানির দাম বাড়বে না : জ্বালানী প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আসন্ন বাজেটের আগে জ্বালানির দাম বাড়ছে না। আগামীতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানির মূল্য সমন্বয় করা হবে।

শনিবার (২০ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) এর ‘স্টেক হোল্ডারস ডায়ালগ অন এনার্জি স্ট্র‍্যাটেজি: টুওয়ার্ডস অ্যা প্রেডিক্টেবল ফিউচার’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অনেকে বলেন আমরা গ্যাসের ওপরে ভাসছি- এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে এটা সত্য নয়। যদি কাতারের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা কোথায়? আমাদের নানান জায়গায় গ্যাস পাওয়া গেলেও তা ওঠানো সম্ভব হয় না। এ কারণে পরিমাণেও কমতে থাকে। একটা গ্যাসের কূপ খনন করতে ৯-৫১ মিলিয়ন ডলার খরচ হয়। এরপর আপনি সেখানে গ্যাস নাও পেতে পারেন। ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে ভোলা থেকে গ্যাস আনার চেষ্টা করছি।’

নসরুল হামিদ বলেন, ‘অপরিকল্পিত কারখানার কারণে গ্যাস সংকট ঘণীভূত হয়েছে। প্রতিদিন আমরা অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করছি, আবার প্রতিদিন নিচ্ছে।’

এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, এফআইসিসিআই’র সভাপতি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page