September 17, 2026, 1:16 pm
শিরোনামঃ
গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র : আইআরজিসি  যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক
এইমাত্রপাওয়াঃ

বাজেট পাসে ১২ দফা চেষ্টা ব্যর্থ ; মার্কিন ফেডারেল সরকার ৪র্থ সপ্তাহের শাটডাউনে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার ফেডারেল সরকারের শাটডাউন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। বাজেট পাসের জন্য সিনেটে ১২ দফা চেষ্টা ব্যর্থ হয়েছে, এর ফলে এবারও বাজেট বিল পাস হয় নি।

আমেরিকার সিনেট আবারও প্রতিনিধি পরিষদের অনুমোদিত বাজেট বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে, যার ফলে ফেডারেল সরকার পুনরায় চালু করার ১২ দফা চেষ্টা ব্যর্থ হয়েছে।

মার্কিন গণমাধ্যম দ্য হিল’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফেডারেল সরকারের এই দীর্ঘস্থায়ী অচলাবস্থা এখন এক সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে এবং রিপাবলিকান নেতারা প্রকাশ্যেই বলছেন এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে প্রক্রিয়াগত বড় পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

রিপাবলিকানদের একটি অংশ এখন “ফিলিবাস্টার” (বিল পাস বিলম্ব বা সময়ক্ষেপণ কৌশল) আইনটি পরিবর্তন বা বাতিল করার চেষ্টা করছে, যাতে ৬০ ভোটের প্রয়োজন ছাড়াই স্বল্পমেয়াদি বাজেট বিল পাস করা যায়।

দ্য হিল আরও লিখেছে, যেহেতু ডেমোক্র্যাটরা তাদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত দাবিতে অনড়, সে কারণে রিপাবলিকানরা এখন একটি “বিকল্প পরিকল্পনা” বা “প্ল্যান বি” নিয়ে ভাবছে।

ফেডারেল সরকারের এই অচলাবস্থা এখন আধুনিক আমেরিকার ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম বাজেট সংকটজনিত শাটডাউন হিসেবে নথিভুক্ত হয়েছে। এর আগে ২০১৮ ও ২০১৯ সালের শুরুতে যুক্তরাষ্ট্রে ৩৫ দিনব্যাপী শাটডাউন ছিল।

এবারও ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা একে অপরকে এই অচলাবস্থার জন্য দোষারোপ করছে। এদিকে এর বাস্তব প্রভাবও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে—সরকারি সহায়তা কর্মসূচির তহবিল আগামী দুই সপ্তাহের মধ্যে ফুরিয়ে যেতে পারে, যা নিম্নআয়ের মানুষের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

এখন পর্যন্ত প্রায় ৮ লাখ ফেডারেল কর্মচারী বেতন পাচ্ছেন না। যদিও এক বিচারক সাময়িকভাবে গণছাঁটাই স্থগিত করেছেন, তবে সেই আশঙ্কা এখনো রয়েছে। ফেডারেল চুক্তির ওপর নির্ভরশীল অনেক ছোট ব্যবসা কাজের সময় কমাতে বা সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page