October 9, 2026, 8:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বাড়তি শুল্ক আরোপে কমেছে ভারতীয় পেঁয়াজ আমদানি ; বাড়ছে দাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত সরকার  পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরপরই বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম। বাড়তি শুল্ক আরোপ করায় কমেছে আমদানি। গত তিনদিনে বন্দর দিয়ে মাত্র দুই ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

এর প্রভাব পড়েছে বাজারে। মঙ্গলবার সকাল থেকে প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। বাড়তি দামে দিশেহারা ক্রেতারা।

দাম আরও বাড়বে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ চেয়েছে তারা।

ব্যবসায়ীরা বলছেন, শুল্ক বাড়ানোর ঘোষণার পরই এর প্রভাব পড়েছে আমদানির বাজারে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্য ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারি পদক্ষেপ চেয়েছেন ক্রেতারা।

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫-২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন দিনে মাত্র দুই ট্রাক পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে ভারত থেকে। বাড়তি শুল্ক দিয়েই এ পেঁয়াজ আমদানি করেন আমদানিকারবকরা।

উল্লেখ্য, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page