October 14, 2026, 6:56 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুর সোয়া ১২টা ২৫ মিনিটের দিকে ঘুমধুমের তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত বিজিবির নায়েক আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত। বিস্ফোরণে তিনি ডান পায়ের গোড়ালি হারিয়েছেন এবং বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিজিবি জানিয়েছে, কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ পেয়ারাবুনিয়া এলাকার প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলের সময় এ দুর্ঘটনা ঘটে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page